মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগর পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি আইফোনও জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এর আগে বুধবার রাতে মহানগরীর ভাওরাইদ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মাহাবুব হাসান বাদশা (৩২)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ি র্যাব ক্যাম্পমুখী সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলরত দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানকালে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে মাহাবুব হাসান বাদশাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |