| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দল-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 27-02-2026 ইং
  • 1047 বার পঠিত
গাজীপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দল-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: গাজীপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা।

মনির হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি :

বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। তিনি নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠার ইতিহাস, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরে নদী রক্ষায় সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।

গাজীপুর জেলা শাখার সভাপতি এ এন এম মুনীর হোসাইন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলিম, টঙ্গী সরকারি কলেজ-এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন-এর সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত, গাজীপুর সিটি কর্পোরেশন-এর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খায়রুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার জাবেদ সারোয়ার এবং বিওএফের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ।

জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান রাজীব ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাগর। এ সময় সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ দীন মুহাম্মদ দীনু, দৈনিক বাংলাদেশ কণ্ঠের গাজীপুর জেলা প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়াসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ-সভাপতি মো. কামাল হোসেন। পরে বক্তারা দেশের নদী রক্ষা, দখল ও দূষণমুক্ত নদী পুনরুদ্ধার এবং নদীকেন্দ্রিক পরিবেশ সংরক্ষণে সম্মিলিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা