| বঙ্গাব্দ
ad728
ad728

কালিয়াকৈরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 21-04-2026 ইং
  • 231 বার পঠিত
কালিয়াকৈরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
ছবির ক্যাপশন: কালিয়াকৈরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০”

মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঝুট (কারখানার পরিত্যক্ত মালামাল) ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (দুপুরে) উপজেলার ভান্নারা এলাকার হোগলোন কারখানায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে কারখানা থেকে ঝুট সংগ্রহ করে আসছিলেন। মঙ্গলবার তিনি ঝুট বের করতে গেলে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন তার সমর্থকদের নিয়ে এসে বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে ছাত্রদল নেতা ফরহাদ হোসেনসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ফরহাদ হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর উত্তেজিত হয়ে ফরহাদ পক্ষের লোকজন হারুন অর রশিদের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

ফরহাদ পক্ষের অভিযোগ, হারুন অর রশিদের ঝুট উত্তোলনের অনুমতির (ডিউ) মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি জোরপূর্বক মালামাল বের করতে যান। এতে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে হারুন অর রশিদ দাবি করেন, তিনি বৈধভাবে দীর্ঘদিন ধরে ঝুট উত্তোলন করে আসছেন। এদিনও কাজ করতে গেলে ফরহাদ ও তার লোকজন বাধা দিয়ে হামলা চালায় এবং তার গাড়ি ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা