| বঙ্গাব্দ
ad728
ad728

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টারের নামঃ MD Sobuj Hasan
  • আপডেট টাইম : 20-02-2026 ইং
  • 294 বার পঠিত
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবির ক্যাপশন: ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবাগত রাত ১২টায় তিনি শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকবেন এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। এরপর সাধারণ জনগণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নির্দিষ্ট রুট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পলাশীর মোড়–জগন্নাথ হল ক্রসিং–শহীদ মিনার পথ দিয়ে প্রবেশ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর বা চাঁনখারপুল দিয়ে বের হওয়া যাবে।

শহীদ দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আয়োজনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা