| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে চেকপোস্টে পুলিশের জালে অস্ত্রধারী, উদ্ধার দুই বিদেশি পিস্তল

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 01-06-2026 ইং
  • 239 বার পঠিত
গাজীপুরে চেকপোস্টে পুলিশের জালে অস্ত্রধারী, উদ্ধার দুই বিদেশি পিস্তল
ছবির ক্যাপশন: গাজীপুর মহানগরীর ভাওরাইদ এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে উদ্ধার হওয়া দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, জব্দকৃত প্রাইভেটকার ও অন্যান্য আলামত। এ ঘটনায় অস্ত্রধারী মাহাবুব হাসান বাদশাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগর পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি আইফোনও জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এর আগে বুধবার রাতে মহানগরীর ভাওরাইদ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মাহাবুব হাসান বাদশা (৩২)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পমুখী সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলরত দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানকালে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে মাহাবুব হাসান বাদশাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা