মোঃ মনির হোসেন গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে দায়িত্বপ্রাপ্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী। সোমবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সঞ্চালনা করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও মহানগর জামায়াতের প্রচার সম্পাদক সালাহউদ্দিন আইয়ুবী।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। জুলাইয়ের অর্জন সংরক্ষণ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এখন সময়ের দাবি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে গাজীপুর মহানগর জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |