| বঙ্গাব্দ
ad728
ad728

মালিক-শ্রমিক সচেতনতায় বদলে যাবে শিল্পাঞ্চল: টঙ্গীতে মে দিবসে ডিসির আহ্বান

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 01-05-2026 ইং
  • 4509 বার পঠিত
মালিক-শ্রমিক সচেতনতায় বদলে যাবে শিল্পাঞ্চল: টঙ্গীতে মে দিবসে ডিসির আহ্বান
ছবির ক্যাপশন: শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বানে টঙ্গীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ পালিত হয়।

মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি: 

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত”—এই উদ্দীপ্ত স্লোগানে গাজীপুরের টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬।

শুক্রবার সকালে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির নেতৃত্ব দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। র‍্যালিটি টঙ্গীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় শিল্পনগরী টঙ্গীর রাজপথ শ্রমিক সংগঠন, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “আমরা এমন একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি শ্রমিকের হাত হবে সুস্থ ও কর্মক্ষম। কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করলেই সেই লক্ষ্য অর্জন সম্ভব।”

তিনি আরও বলেন, শ্রমের মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী শ্রমিকের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ করা সকল মালিকের দায়িত্ব। মালিক ও শ্রমিক উভয় পক্ষই যদি সচেতন থাকে, তাহলে শিল্পাঞ্চলে একটি উৎপাদনশীল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

এছাড়া শিল্প সম্পর্ক শিক্ষায়তনের পরিচালক মিনু আফরোজ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুরের উপমহাপরিদর্শক এম. এম. মামুন-অর-রশিদ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা