| বঙ্গাব্দ
ad728
ad728

সরিষাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 141 বার পঠিত
সরিষাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: সরিষাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে রেজুয়ান হীরা (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত রেজুয়ান হীরা ওই গ্রামের গোলাম মোস্তফা গণি মিয়ার ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি সৌদি প্রবাসীর বাড়িতে প্রবেশ করার পর তাকে আর দেখা যায়নি। পরদিন সকালে বাড়ির লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের দাবি, প্রায় ছয় মাস ধরে রেজুয়ান হীরা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা