| বঙ্গাব্দ
ad728
ad728

প্রথম কর্মদিবসে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টারের নামঃ MD Sobuj Hasan
  • আপডেট টাইম : 21-02-2026 ইং
  • 610 বার পঠিত
প্রথম কর্মদিবসে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবির ক্যাপশন: তারেক রহমান। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে স্বাগত জানান। আগমনের পরপরই তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

কার্যালয়ের প্রধান ভবনে প্রবেশের আগে সেখানে উপস্থিত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এতে পুরো প্রাঙ্গণে এক ধরনের উৎসবমুখর আবহ তৈরি হয়।

দপ্তরের কার্যক্রম শুরুর অংশ হিসেবে কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন তিনি। বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা জানান, নতুন দায়িত্ব পালনের সূচনালগ্নে এই কর্মদিবসকে তাৎপর্যপূর্ণ করে তুলতেই এমন প্রতীকী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা