| বঙ্গাব্দ
ad728
ad728

গাসিকের উদ্যোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান জোরদার

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 26-04-2026 ইং
  • 5485 বার পঠিত
গাসিকের উদ্যোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান জোরদার
ছবির ক্যাপশন: ফাইল ফটো

মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) উদ্যোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জোরালো কার্যক্রম শুরু হয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়ককে ময়লা-আবর্জনামুক্ত রাখতে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার জানান, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে গাসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, “ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক শুধু গাজীপুরের জন্য নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এ সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ এমন কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; নাগরিকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গাসিক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মহাসড়কের বিভিন্ন অংশে জমে থাকা ময়লা অপসারণ, খোলা জায়গা পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা