| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে মৌসুমি উৎসব

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-৩
  • আপডেট টাইম : 23-07-2026 ইং
  • 46 বার পঠিত
গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে মৌসুমি উৎসব
ছবির ক্যাপশন: গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে মৌসুমি উৎসব


মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় প্রায় ২০ জাতের মৌসুমি ফলের সমাহারে আয়োজিত এ অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ,শিক্ষক, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিদের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ী রোডস্থ পিটিআই সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবিদ হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চনের সঞ্চালনায় 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির আহ্বায়ক এমরান খান, সদস্য ফারদিন ফেরদৌস। অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মৌসুমি ফল মানুষের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা এমন স্বাস্থ্যবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং বেশি বেশি ফল গাছ রোপণের আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা