আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও এর সহযোগী সংগঠন এবি যুব পার্টি-এর কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল দিনার দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।
রোববার দলীয় চেয়ারম্যানের বরাবর পাঠানো এক লিখিত চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগপত্রে দিনার উল্লেখ করেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি দলীয় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। দায়িত্ব পালনকালে সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী বলে উল্লেখ করেন।
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি দলের সদস্যপদসহ কেন্দ্রীয় সদস্য হিসেবে অর্পিত সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |