| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 31-03-2026 ইং
  • 304 বার পঠিত
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী
ছবির ক্যাপশন: গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী

মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষর রয়েছে।

নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার বাবা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় ইশরাক আহমেদ সিদ্দিকীও জনসম্পৃক্ত রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা মনে করছেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও জনবহুল জেলা হওয়ায় এখানে দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন ছিল। তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর নিয়োগ জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, তার নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে গাজীপুর জেলা পরিষদ আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।

গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরাও আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন প্রশাসক স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশে নিয়োগ কার্যকর হওয়ার পর শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা