মনির হোসেন গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে জেলা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাজীপুর জেলা পুলিশ-এর উদ্যোগে গাজীপুর পুলিশ লাইনস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামানসহ জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |