| বঙ্গাব্দ
ad728
ad728

মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে: আইজিপি

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 247 বার পঠিত
মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে: আইজিপি
ছবির ক্যাপশন: গাজীপুর জেলা পুলিশ লাইন্সে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজিত সুধী সমাবেশে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ।

মোঃ মনির হোসেন গাজীপুর প্রতিনিধ:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিকেল ৪টায় সুধী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি বলেন, তরুণদের একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যার কারণে তাদের লেখাপড়ায় মনোযোগ কমে যাচ্ছে এবং সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ছে।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে আইজিপি বলেন, যারা শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করা গেলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো রাজনৈতিক নেতাকর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত প্রশাসক আহমেদ হোসেন ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়া, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, মহানগর হেফাজতে ইসলামীর যুগ্ম সম্পাদক মাওলানা মুফতি নাসিরুদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, ব্যবসায়ী আব্দুল মতিন সিরাজী, স্পারো অ্যাপারেলসের মালিক শোভন ইসলাম, সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা শহরের যানজট নিরসন, টঙ্গী এলাকায় ছিনতাই দমন, মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা