সম্প্রতি একটি সংবাদমাধ্যমে হায়দার আলী মোল্লাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
এক বিবৃতিতে হায়দার আলী মোল্লা বলেন, তার বিরুদ্ধে আনীত কোটি কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। হঠাৎ করে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে আমি বিস্মিত ও মর্মাহত।”
প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, “যে কোনো নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হবে। আমি আইনকে শ্রদ্ধা করি এবং তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবো।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মানহানিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান হায়দার আলী মোল্লা। তিনি বলেন, “যারা এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।”
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“গণমাধ্যম সমাজের দর্পণ। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তির সম্মানহানি ঘটায়। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |