| বঙ্গাব্দ
ad728
ad728

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 2485 বার পঠিত
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: গাজীপুরে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রাধিকার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রাধিকার কার্যক্রম নিয়ে গাজীপুরে এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য গাড়ি সুবিধাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়।

বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস, গাজীপুর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা