| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে শওকত হোসেন সরকার নিয়োগ

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 354 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে শওকত হোসেন সরকার নিয়োগ
ছবির ক্যাপশন: ফাইল ফটো

সুবাস দে গাজীপুর প্রতিনিধ:

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, নাগরিক সেবা কার্যক্রমকে গতিশীল করা এবং চলমান উন্নয়ন কাজ তদারকির লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের বিষয়ে শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন তিনি। বিশেষ করে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশা নিধন কার্যক্রম শক্তিশালী করা, অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা এবং সেবার মান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

গাজীপুর নগরবাসীর প্রত্যাশা, নতুন প্রশাসকের কার্যকর পদক্ষেপে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা ফিরে আসবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা