| বঙ্গাব্দ
ad728
ad728

তেলের পর এবার পানির জন্য যুদ্ধের শঙ্কা: পানিসম্পদ মন্ত্রী

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 28-09-2026 ইং
  • 46 বার পঠিত
তেলের পর এবার পানির জন্য যুদ্ধের শঙ্কা: পানিসম্পদ মন্ত্রী
ছবির ক্যাপশন: ফাইল ফটো

মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধ:

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বর্তমানে তেলের জন্য যুদ্ধ চলছে, ভবিষ্যতে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে বলে সতর্ক করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পানি ভবন মিলনায়তনে আয়োজিত ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, “বিশ্বে এখন তেলের জন্য যুদ্ধ চলছে। এমন সময় আসতে পারে, যখন পানির জন্যও যুদ্ধ করতে হবে।”

তিনি বলেন, দেশে দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সুপেয় পানির সংকট মোকাবিলায় শুধু গভীর নলকূপ স্থাপন করে সমস্যার সমাধান সম্ভব নয়।

মন্ত্রী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা বিভিন্ন এলাকায় গেলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায়ই গভীর নলকূপের জন্য আবেদন পান। একটি পরিবার গভীর নলকূপের আবেদন করার সময় মূলত নিজেদের পরিবারের পানির প্রয়োজনের কথাই চিন্তা করে। কিন্তু আশপাশে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা থাকলে তাদের এভাবে গভীর নলকূপের জন্য আবেদন করতে হতো না।

তিনি বলেন, একটি নির্বাচনি এলাকায় বছরে সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০টি এবং অনেক চেষ্টা করে ৫০০টি পর্যন্ত গভীর নলকূপ দেওয়ার ব্যবস্থা করা সম্ভব। অথচ একটি নির্বাচনি এলাকায় প্রায় চার লাখ মানুষ বসবাস করেন। ফলে এত বিপুলসংখ্যক মানুষের জন্য কয়েকশ গভীর নলকূপ দিয়ে পর্যাপ্ত সুপেয় পানির নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার বিষয়টি তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের কিছু এলাকায় এমন পানি রয়েছে, যেখানে হাত ধোয়ার সুযোগও নেই, খাওয়ার কথা তো দূরের বিষয়। কোথাও কোথাও সেই পানিতে মাছের চাষও হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে কিছু মাছকে মানুষের খাওয়ার অনুপযোগী হিসেবে তুলে ধরা হয়েছে। দেশ-বিদেশের ছয়টি বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করে এসব মাছের মধ্যে বিষাক্ত ধাতুর উপস্থিতির কথা জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব মাছ খেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন বলে সতর্ক করেন মন্ত্রী।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও পানির সংকট মোকাবিলায় খাল খনন কর্মসূচির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সারাদেশে আগামী সাড়ে চার বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। এছাড়া বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ, নদী ও পানি বিশেষজ্ঞ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী রক্ষা ও সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা