নরসিংদী প্রতিনিধি:
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করার মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, “মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, সেই ব্যবস্থা গড়ে তোলা হবে। বরং ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে।”
আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাতে সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্নীতি দমন, চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নরসিংদীতে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দ্রুত মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা এবং ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ বন্ধ থাকা স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।
পরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার প্রতিই সরকারের সমান দায়বদ্ধতা রয়েছে। সব ভেদাভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |