| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে বিএনপির মিছিল সমাবেশ সন্ত্রাস নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 28-09-2026 ইং
  • 25 বার পঠিত
গাজীপুরে বিএনপির মিছিল সমাবেশ সন্ত্রাস নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের
ছবির ক্যাপশন: সংগৃহীত ফটো

মোঃ বিল্লাল হোসেন গাজীপুর মহানগর প্রতিনিধি :


পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি। গতকাল শনিবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


সমাবেশে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রধান অতিথির বক্তব্যে সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহবান জানান। 


গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হকে মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ, আনোয়ার হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা প্রমুখ। 


সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। 

এর আগে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা