| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে বাড়ির নির্মাণকাজে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 30-08-2026 ইং
  • 43 বার পঠিত
গাজীপুরে বাড়ির নির্মাণকাজে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
ছবির ক্যাপশন: গাজীপুরে বাড়ির নির্মাণকাজে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুর মহানগরের সদর থানাধীন লক্ষ্মীপুরা এলাকায় বাড়ির নির্মাণকাজে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মিনারা আক্তার (৩৫) নামে এক নারী লিখিত অভিযোগ দিয়ে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মিনারা আক্তার লক্ষ্মীপুরা এলাকায় তার নিজ বাড়ির সামনে মেইন গেট স্থাপনের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা দিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. কামরুল ইসলাম (২৫), দুলাল (৩৫), আসিফ (২৫), শান্ত (২০), রনক (১৮), রফিক (১৮), ফেরদৌস (১৮)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

মিনারা আক্তারের অভিযোগ, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ও তার স্বামীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এতে বাড়ির বিভিন্ন অংশ ও নির্মাণসামগ্রী ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার প্রতিবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করায় অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে পুনরায় ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এতে মিনারা আক্তার ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মিনারা আক্তার।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা