| বঙ্গাব্দ
ad728
ad728

ঈদ উপলক্ষে গাজীপুরের সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 01-06-2026 ইং
  • 125 বার পঠিত
ঈদ উপলক্ষে গাজীপুরের সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
ছবির ক্যাপশন: ঈদ উপলক্ষে গাজীপুরের সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়


মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সোমবার (১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে ঈদুল আযহার আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়। উপস্থিত সবাই পরস্পরের প্রতি শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আসন্ন ঈদের শুভকামনা জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা