মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা পরিষদের এফডিআর সংক্রান্ত একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে “ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ফরমায়েশি” দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা পরিষদের অর্থ ঝুঁকিমুক্ত ও অধিক নিরাপদ ব্যাংকিং ব্যবস্থায় স্থানান্তর করা হয়েছে। অথচ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।
তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই এফডিআর স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরিয়ে সোনালী ব্যাংকসহ নিরাপদ ও শক্তিশালী ব্যাংকে রাখা হয়েছে, ফলে অর্থের নিরাপত্তা ও মুনাফা দুটোই বেড়েছে।
ইশরাক আহমেদ আরও বলেন, আগে জেলা পরিষদের প্রায় ৫৫ কোটি টাকার আমানত ছিল, যা বর্তমানে ১১৫ কোটিতে উন্নীত হয়েছে। সঠিক আর্থিক পরিকল্পনা, তদারকি ও জবাবদিহিতার কারণেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অনিয়ম ও সুবিধাভোগী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |