| বঙ্গাব্দ
ad728
ad728

রোটারি ক্লাব অব ভাওয়াল-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 18-03-2026 ইং
  • 149 বার পঠিত
রোটারি ক্লাব অব ভাওয়াল-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ
ছবির ক্যাপশন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোটারি ক্লাব অব ভাওয়াল-এর উদ্যোগে গাজীপুর মহানগরে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ

গাজীপুর প্রতিনিধি, মো. মনির হোসেন সরকার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব ভাওয়াল ঈদসামগ্রী বিতরণ করেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের চায়ের গলি এলাকায় অবস্থিত ভাওয়াল ক্লাব সভাকক্ষে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট, বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ রোটারিয়ান ডা. অধ্যাপক মো. আমিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সমাজের সচ্ছল মানুষের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। রোটারি ক্লাব সবসময় মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি-র প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী। তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। রোটারিয়ানদের এ মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারি ক্লাব অব ভাওয়ালের সেক্রেটারি রোটারিয়ান মাহমুদুর রহমান পলাশ। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ও রোটারিয়ানরা অসহায় পরিবারের মাঝে নিজ হাতে ঈদসামগ্রী বিতরণ করেন।

আয়োজকরা জানান, ঈদের আগে সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটাতে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে ভবিষ্যতেও রোটারি ক্লাব অব ভাওয়াল এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা