| বঙ্গাব্দ
ad728
ad728

জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ গাজীপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 14-10-2026 ইং
  • 60 বার পঠিত
জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ  গাজীপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ফটো

মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর কার্যকর ব্যবহার বাড়াতে মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মো. সোহেল রানা। তিনি বলেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে মানসম্মত পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।

বিশ্ব মান দিবস উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) গাজীপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘Shared Vision for a Better World—Affordable and Clean Energy’ বা ‘অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গাজীপুর আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান এবং গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান এস. এম. তালাত মাহমুদ। বিশ্ব মান দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস. এম. মাহফুজ আলম।

প্রধান অতিথির বক্তব্যে মো. সোহেল রানা বিএসটিআইয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে এর গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জ্বালানির সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মান যাচাই এবং সার্টিফিকেশন কার্যক্রম আরও জোরদার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এম. রকিবুল হাসান বলেন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য। ভোক্তা পর্যায়ে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআইয়ের কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মো. শাহরিয়ার নজির শিক্ষা, চিকিৎসা, পণ্যসামগ্রী ও উৎপাদনসহ প্রতিটি ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গাজীপুরে একটি পরীক্ষাগার (টেস্টিং ল্যাবরেটরি) স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, স্থানীয় পর্যায়ে পরীক্ষাগার স্থাপন করা হলে পণ্যের মান যাচাই ও পরীক্ষা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

স্বাগত বক্তব্যে এস. এম. তালাত মাহমুদ বিএসটিআইয়ের কার্যক্রম, অর্জন ও গ্রহণযোগ্যতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠানের শুরুতে বিএসটিআইয়ের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পণ্যের মান নিয়ন্ত্রণ, জ্বালানির কার্যকর ব্যবহার এবং ভোক্তা পর্যায়ে মানসম্মত পণ্য নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা