| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে এ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 23-08-2026 ইং
  • 62 বার পঠিত
গাজীপুরে এ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান
ছবির ক্যাপশন: গাজীপুরে এ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে পাঁচ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এর অংশ হিসেবে গাজীপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় এবং আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান মিঠুসহ অনেকে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জহির উদ্দিন স্বপন বলেন, সবুজ বাংলাদেশ গড়তে পাঁচ লাখ বৃক্ষরোপণের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সময়েই পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে খাদ্য উৎপাদন বাড়াতে খাল খননের পাশাপাশি বৃক্ষরোপণে গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও এ কর্মসূচি এগিয়ে নিচ্ছে। পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি ও পরিবেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের ফলে দেশ খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার পথে এগিয়ে যায়। ভবিষ্যতে বাংলাদেশ যেন খাদ্য রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষ অবস্থান নিতে পারে, সেই লক্ষ্যেই কাজ চলছে।

যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বন উজাড় রোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। জিয়াউর রহমানের খাল খনন ও পরিবেশবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় প্রত্যেককে পরিবেশ রক্ষায় সোচ্চার হতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিরা বারি ও ব্রি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা