| বঙ্গাব্দ
ad728
ad728

নিসচার গাজীপুর জেলা কমিটি গঠন: সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-৩
  • আপডেট টাইম : 01-07-2026 ইং
  • 86 বার পঠিত
নিসচার গাজীপুর জেলা কমিটি গঠন: সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল
ছবির ক্যাপশন: ফাইল ফটো


গাজীপুর প্রতিনিধি মনির হোসেন সরকার

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর গাজীপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ২৫ জুন ২০২৬ থেকে ২৬ জুন ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদি এ কমিটি দায়িত্ব পালন করবে।

৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৩৯ সদস্যের কার্যকরী কমিটিতে আলহাজ্ব ডা. মো. লোকমান হোসেন সভাপতি এবং কাজী মো. মকবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— লায়ন মো. গনি মিয়া বাবুল, আলহাজ্ব মো. আব্দুল জলিল, অ্যাডভোকেট দেওয়ান মো. আবুল কাশেম, আলহাজ্ব অ্যাডভোকেট মো. আতাউর রহমান আকাশ এবং কবি আবু নাসির খান তপন।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— মো. আলমগীর হোসেন, মো. আকরাম হোসেন ও মো. আব্দুল হালিম (সহ-সভাপতি), মো. নজমুল হক, মো. আমজাদ হোসেন ও মো. রুহুল আমিন দেওয়ান (সহ-সাধারণ সম্পাদক), মো. আতিকুর রহমান (সাংগঠনিক সম্পাদক), মো. আবুল বাশার পলাশ (অর্থ সম্পাদক), মো. তৌফিক ইসলাম (দপ্তর সম্পাদক), মো. মনির হোসেন সরকার (প্রচার সম্পাদক), তারেক রহমান জাহাঙ্গীর (প্রকাশনা সম্পাদক), মামুনুর রশিদ আরাবী (দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক), দেওয়ান মো. শহীদুজ্জামান রিপন (আইন বিষয়ক সম্পাদক), মো. বিল্লাল হোসেন (সাংস্কৃতিক সম্পাদক), সাবিনা আফরিন চৈতী (সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক), রিতা ব্রহ্ম (মহিলা বিষয়ক সম্পাদক) এবং মো. তমিজ উদ্দিন তমু (যুব বিষয়ক সম্পাদক)।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— এম. এ. ফরিদ, মো. আবিদ হোসেন বুলবুল, মো. কাজল মিয়া, রুবেল সরকার, মো. শফিকুল ইসলাম, কাজী মো. আব্দুল মান্নান, মুহাম্মদ ওয়াহিদুর রহমান মিলন, মো. ইলিয়াস আপন, মো. রেজাউল করিম, সৈয়দা রোকসানা আক্তার রুবী, ইঞ্জিনিয়ার মাহিদুর রহমান, মো. আব্দুর রহমান, জহিরুল ইসলাম, খন্দকার মোহাম্মদ রফিকুল, মো. খোরশেদ আলম, মো. মোসলেম উদ্দিন, মো. দাহিয়াতুল দোলন, বিলকিস আক্তার রুবী, মো. মনিরুজ্জামান মনির এবং সাইফুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি ডা. মো. লোকমান হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা সৃষ্টি, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব।”

সাধারণ সম্পাদক কাজী মো. মকবুল হোসেন বলেন, “গাজীপুরে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সচেতনতামূলক কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম নিয়মিত পরিচালনার মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করা হবে।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি গাজীপুরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা