| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুর জেলা পরিষদের এফডিআর নিয়ে প্রকাশিত সংবাদ ‘ভিত্তিহীন’ দাবি প্রশাসকের

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 07-05-2026 ইং
  • 2533 বার পঠিত
গাজীপুর জেলা পরিষদের এফডিআর নিয়ে প্রকাশিত সংবাদ ‘ভিত্তিহীন’ দাবি প্রশাসকের
ছবির ক্যাপশন: গাজীপুর জেলা পরিষদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এসময় জেলা পরিষদের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা পরিষদের এফডিআর সংক্রান্ত একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে “ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ফরমায়েশি” দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা পরিষদের অর্থ ঝুঁকিমুক্ত ও অধিক নিরাপদ ব্যাংকিং ব্যবস্থায় স্থানান্তর করা হয়েছে। অথচ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই এফডিআর স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরিয়ে সোনালী ব্যাংকসহ নিরাপদ ও শক্তিশালী ব্যাংকে রাখা হয়েছে, ফলে অর্থের নিরাপত্তা ও মুনাফা দুটোই বেড়েছে।

ইশরাক আহমেদ আরও বলেন, আগে জেলা পরিষদের প্রায় ৫৫ কোটি টাকার আমানত ছিল, যা বর্তমানে ১১৫ কোটিতে উন্নীত হয়েছে। সঠিক আর্থিক পরিকল্পনা, তদারকি ও জবাবদিহিতার কারণেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অনিয়ম ও সুবিধাভোগী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা