| বঙ্গাব্দ
ad728
ad728

শহীদ হাদি হত্যা মামলা ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 105 বার পঠিত
শহীদ হাদি হত্যা মামলা ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফাইল ফটো : নিউজ বাংলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামিদের বাংলাদেশ থেকে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন যে তিনি হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। পরে গ্রেপ্তার এড়াতে তিনিও সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এসটিএফ।

এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে এই হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা শহীদ শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ছয় দিন পর সেখানে তিনি মারা যান।

পুলিশের তথ্যমতে, হামলার পরই ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। সীমান্ত পারাপারে স্থানীয় দালাল চক্রের সহায়তা নেওয়া হয় এবং সেই চক্রের সঙ্গে ফিলিপ সাংমার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা