মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে গাজীপুরে শক্তি প্রদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছে মহানগর বিএনপি। রবিবার দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে রূপ নেয় বড় সমাবেশে।
সভা থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব।
তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের আরও সক্রিয়, সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।
সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা দলটির আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতিরই ইঙ্গিত বহন করছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |