গাজীপুর প্রতিনিধি, মনির হোসেন সরকার:
গাজীপুর প্রেসক্লাব-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহানগরীর পিটিআই অডিটোরিয়াম-এ সংগঠনের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. মঞ্জুরুল করিম রনি, সংসদ সদস্য, গাজীপুর-২ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত হোসেন সরকার, প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন; মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ; অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির; বিএনপি নেতা আহমেদ আলী রুশদী; সাংবাদিক ফারদিন ফেরদৌস, খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ সরকার; ডিএসবি’র কর্মকর্তা আবুল বাশারসহ অনেকে।
বক্তারা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের মিলনকেন্দ্র। রমজানের শেষ সময়ে সহকর্মীদের সঙ্গে ইফতারে মিলিত হতে পেরে তারা আনন্দিত। তারা আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এড. শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসসহ গাজীপুরের কয়েক শতাধিক সাংবাদিক, জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শাহ শামসুল হক রিপন ও মাজহারুল ইসলাম কাঞ্চন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |