মনির হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে।
শনিবার (৭ মার্চ) বিকেলে গাজীপুর মহানগর জিয়া পরিষদের উদ্যোগে রাজবাড়ী রোডস্থ পিটিআই অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. লুৎফর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ এবং গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি ড. অ্যাডভোকেট শহীদ উজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |