| বঙ্গাব্দ
ad728
ad728

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আফগানিস্তান

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 4058 বার পঠিত
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আফগানিস্তান
ছবির ক্যাপশন: ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আফগানিস্তান


আন্তর্জাতিক ডেস্ক :

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ আফগানিস্তান। দেশটির সর্বোচ্চ আদালতের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (২৮ মে) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

রোববার (১৭ মে) আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এ তথ্য জানিয়েছে।

আদালতের এক বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও চাঁদের দেখা মেলেনি। ফলে রোববার (১৭ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

সেই অনুযায়ী, সোমবার (১৮ মে) থেকে শুরু হবে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। আগামী ২৭ মে পালিত হবে পবিত্র আরাফা দিবস ও হজের মূল আনুষ্ঠানিকতা। পরদিন ২৮ মে দেশজুড়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

এদিকে আফগানিস্তানের পাশাপাশি তুরস্ক ও তিউনিসিয়াও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হওয়ায় আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিউনিসিয়া এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিনে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

অন্যদিকে তুরস্কে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করে আগেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। যদিও দেশটিতে এখনও খালি চোখে চাঁদ দেখা যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা