| বঙ্গাব্দ
ad728
ad728

মে দিবসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানালেন অন্ত চৌধুরী

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 01-05-2026 ইং
  • 4659 বার পঠিত
মে দিবসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানালেন অন্ত চৌধুরী
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের কল্যাণ কামনা

মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুরের মানিক বস্ত্রালয়ের মালিক অন্ত চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠার মধ্য দিয়েই গড়ে উঠেছে দেশের অর্থনীতির শক্ত ভিত। শিল্প-কারখানা থেকে শুরু করে প্রতিটি খাতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, পহেলা মে আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ মর্যাদা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শ্রমিকদের অধিকার রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্ত চৌধুরী আশা প্রকাশ করেন, শ্রমিকদের কল্যাণে সংশ্লিষ্ট সকল পক্ষ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।

শেষে তিনি সকল শ্রমজীবী মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা