মনির হোসেন সরকার, গাজীপুর:
পবিত্র ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে সদর মেট্রো থানার তিনটি আভিযানিক টিম। মহানগরের বিভিন্ন এলাকায় একযোগে চালানো এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার তিনটি পৃথক আভিযানিক দল মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ৩ জন মাদক ব্যবসায়ী ও ২৮ জন মাদকসেবীকেও আটক করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন সন্দেহভাজন স্থান, আড্ডাস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, মহানগর এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও কঠোর নজরদারি চালাবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |