মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাইমস অব বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান।
গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাইমস অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন, হেড অব মার্কেটিং মো. জসিম উদ্দিন লিওন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের কর্মকর্তা রণি ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার সোয়েব মোহাম্মদ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ওয়ানের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহম্মেদ সরকার, আনন্দ টিভির সাংবাদিক খোরশেদ আলম এবং নিউজ টুয়েন্টি ফোরের সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলার গাজীপুর প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, চ্যানেল টুয়েন্টি ফোরের গাজীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম খান, গোলাম রসুল দিনারসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
গাজীপুর প্রতিনিধি দীল আফরোজার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |