| বঙ্গাব্দ
ad728
ad728

জাতীয় পরিবেশ পদকে ভূষিত হলেন মনির হোসেন

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-৩
  • আপডেট টাইম : 09-07-2026 ইং
  • 55 বার পঠিত
জাতীয় পরিবেশ পদকে ভূষিত হলেন মনির হোসেন
ছবির ক্যাপশন: জাতীয় পরিবেশ পদকে ভূষিত হলেন মনির হোসেন

মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি :

নদী ও পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্প্রতি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার (ব্যক্তিগত পর্যায়)’ বিভাগে তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে মনোনীত করেছে।


পেশায় শিক্ষক মো. মনির হোসেন ২০০৯ সাল থেকে পরিবেশ সংরক্ষণ, নদী ও জলাধার রক্ষা আন্দোলনে নিবেদিতভাবে কাজ করছেন। দেশ-বিদেশের প্রায় ২৫০টি নদী পরিদর্শন করা এই নদীপ্রেমী ব্যক্তিত্ব দেশব্যাপী ৪৪টি জেলায় সহস্রাধিক নদী সংরক্ষণ কর্মী তৈরি করেছেন। তিনি নদী ও পরিবেশ বিষয়ক জনপ্রিয় প্রকাশনা ‘নদীকাহন’-এর সম্পাদক। ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত জাতীয় নদী সম্মেলন ও নদী উৎসবের আয়োজন করে আসছেন। এছাড়া তরুণদের নদী সুরক্ষায় উদ্বুদ্ধ করতে তাঁর বিশেষ পাঠচক্র ‘এসো নদীর গল্প শুনি’ এবং অনলাইন প্রোগ্রাম ‘রিভারটক’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।


নদী ও পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করতে ২০২৪ সাল থেকে তিনি বিশ্বখ্যাত নদী কর্মী মার্ক এঞ্জেলো-এর নামে ‘মার্ক এঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেন। পরিবেশ ও নদী নিয়ে তাঁর তিনটি গবেষণামূলক বই এবং ১১টি প্রামাণ্যচিত্র রয়েছে। এর আগে ২০১৯ সালে তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র ‘শঙ্খনদী: দ্য আমাজন অব বেঙ্গল’-এর জন্য তিনি ‘ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ লাভ করেন।


নদী ও পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মো. মনির হোসেনকে দেওয়া এই জাতীয় পদক প্রাপ্তিকে পরিবেশবাদী ও সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা