মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধ:
‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরের বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর জেলা শাখা. শনিবার (৪ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরীতা এলাকায় অবস্থিত বেলাই বিলের শান্ত জলে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের জেলা কমিটির সভাপতি মনির হোসেন মোল্লা, সহ-সভাপতি এ এইচ এম নাজমুল হাসান রাজীব, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল ইসলাম হৃদয়, জীব ও বৈচিত্র্য সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাংস্কৃতিক সম্পাদক মারফুয়া সিয়াম এবং জেলা কমিটির সদস্য মোহাম্মদ গোলাম রসূল ডিনার। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন সরকার, কোষাধক্ষ্য জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এবং এএসপি মিজানুর রহমান উপস্থিত থেকে পুরো আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন সরকার বলেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার এই কেশরীতা ও বেলাই বিল। এখানকার সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ এবং নৌকায় ভ্রমণের অভিজ্ঞতা এক দারুণ অনুভূতির সৃষ্টি করে। তিনি আরও বলেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সর্বদা নদী বাঁচানোর লড়াইয়ে কাজ করে যাচ্ছে এবং পরিবেশ রক্ষায় সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিকূল আবহাওয়ার মাঝেও পোনা সংগ্রহ ও অবমুক্তকরণে সফল অংশগ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |