| বঙ্গাব্দ
ad728
ad728

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক পুলিশ কর্মকর্তা গোলাম মাওলার ইন্তেকাল

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 24-05-2026 ইং
  • 2113 বার পঠিত
বিশিষ্ট সমাজসেবক ও সাবেক পুলিশ কর্মকর্তা গোলাম মাওলার ইন্তেকাল
ছবির ক্যাপশন: বিশিষ্ট সমাজসেবক ও সাবেক পুলিশ কর্মকর্তা গোলাম মাওলার ইন্তেকাল


জামালপুর প্রতিনিধি: বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম মাওলা আর নেই। গত বৃহস্পতিবার (২২ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে তিনি ঢাকার শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনসহ দেশের বিভিন্ন এলাকায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পরও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।

নিজ এলাকা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামে পশ্চিম গোবিন্দপুর ঈদগাহ মাঠ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলাম মাওলা।

তাঁর মৃত্যুতে পশ্চিম গোবিন্দপুর গ্রামসহ পুরো ডোয়াইল ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর তাঁর প্রতিষ্ঠিত পশ্চিম গোবিন্দপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুম গোলাম মাওলার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা