মোঃ মনির সরকার গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১৩২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীপুর থানার মুলাইদ এলাকায় ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের পাশে এমসি বাজার সংলগ্ন নাইস ডেনিম গেইটের সামনে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় পিকআপে থাকা ১৩২ বোতল ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মদের সঙ্গে থাকা ১৩ বস্তা ধান ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলফাজ সরকার (২০), শহীদ মিয়া (৬০), মো. রমজান আলী (৫০) ও মো. মানিক মিয়া (৬০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |