ভারতের Suvendu Adhikari নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতায় আসার পর গরু জবাই সংক্রান্ত নীতিমালায় কঠোরতা আরোপ করেছে। সম্প্রতি জারি হওয়া এক প্রশাসনিক নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ ছাড়া কোনো গরু জবাই করা যাবে না।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো পশু জবাইয়ের অনুমতি পেতে হলে তার বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। এছাড়া বার্ধক্য, গুরুতর অসুস্থতা বা কাজ করার অক্ষমতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ অনুমোদন দিতে পারবে। এ অনুমোদনের ক্ষেত্রে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত প্রতিনিধি এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ মতামত বাধ্যতামূলক করা হয়েছে।
সরকার আরও জানিয়েছে, প্রকাশ্য রাস্তা বা উন্মুক্ত স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানা কিংবা প্রশাসনের নির্ধারিত স্থানে পশু জবাই করা যাবে। নিয়ম বাস্তবায়নে প্রশাসনিক নজরদারিও বাড়ানো হয়েছে। যে কোনো সময় সরকারি কর্মকর্তারা পরিদর্শনে যেতে পারবেন।
নতুন বিধিমালা অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। প্রশাসনের দাবি, জনস্বাস্থ্য, পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের প্রশাসনিক বিভিন্ন খাতে নতুন নীতিমালা কার্যকর হতে শুরু করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |