| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 14-05-2026 ইং
  • 1694 বার পঠিত
গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ছবির ক্যাপশন: গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


মোঃ মনির হোসেন সরকার গাজীপুর জেলা প্রতিনিধি


গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজন হলেন মোঃ নাঈম। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার মোঃ নোমান উদ্দিনের ছেলে। নাঈম ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।


অপর নিহত যুবক নাঈমের বন্ধু বলে স্থানীয়দের ধারণা করা হচ্ছে। তবে ট্রেনে কাটা পড়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহত নাঈমের খালাতো ভাই মোঃ আব্দুর কাদির জানান, বুধবার রাত ৯টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন হাতে বাসা থেকে বের হয় নাঈম। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নাঈমসহ আরও এক যুবকের মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয়দের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির ঝুঁকিপূর্ণ প্রবণতা তরুণদের মধ্যে বাড়ছে। সচেতনতা বৃদ্ধি না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা