মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফ্রি র্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন। ‘ভেটকেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিক’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি আগামী ১২ মে পর্যন্ত চলবে।
বুধবার সকালে দক্ষিণ তেলিপাড়ায় অবস্থিত ডাক্তার লুৎফর রহমানের প্রতিষ্ঠিত ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নার্গিস খানম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীন মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাণিপ্রেমীরা।
উদ্বোধনী বক্তব্যে ডা. নার্গিস খানম বলেন, “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা দিলে এটি শতভাগ প্রতিরোধ সম্ভব। তাই পোষা প্রাণীর নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
আয়োজক প্রতিষ্ঠান জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেলিপাড়ার একিন টাওয়ারে অবস্থিত ক্লিনিকে এসে যে কেউ এই সেবা নিতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পোষা প্রাণীর নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |