মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:
প্রকৃতি বন্ধু ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু স্বাধীনতা পুরস্কার ২০২৬ অর্জন করায় তাকে সম্মান জানিয়ে পরিবেশবাদীদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৪ মে ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবেশ, নদী ও প্রকৃতি রক্ষায় তার অসামান্য অবদানের জন্য তাকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান (মিল্টন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুহাম্মদ মনির হোসেন।
বক্তারা বলেন, মুকিত মজুমদার বাবু দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এই অর্জন নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |