| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে শব্দদূষণ বন্ধে ডিসির নেতৃত্বে সচেতনতামূলক র‍্যালি

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 09-09-2026 ইং
  • 52 বার পঠিত
গাজীপুরে শব্দদূষণ বন্ধে ডিসির নেতৃত্বে সচেতনতামূলক র‍্যালি
ছবির ক্যাপশন: গাজীপুরে শব্দদূষণ বন্ধে ডিসির নেতৃত্বে সচেতনতামূলক র‍্যালি

মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোটরসাইকেল চালক ও বাইকারদের নিয়ে সচেতনতামূলক সভা ও র‍্যালি করেছে জেলা প্রশাসন। অপ্রয়োজনীয় হর্ন বাজানো, উচ্চ শব্দের সাইলেন্সার ব্যবহার বন্ধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।


বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বাইকারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।


সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, ট্রাফিক পুলিশ উপকমিশনার মো. আশরাফুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মো. আশফাকুজ্জামান। এছাড়া জেলার বিভিন্ন এলাকার মোটরসাইকেল চালক ও বাইকাররা এতে অংশ নেন।



মতবিনিময় সভায় বক্তারা বলেন, অপ্রয়োজনীয় হর্ন ও উচ্চ শব্দের সাইলেন্সার ব্যবহারের কারণে নগরীতে শব্দদূষণের মাত্রা বাড়ছে। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। এজন্য মোটরসাইকেল চালকদের আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।


সভা শেষে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে বাইকারদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গাজীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


র‍্যালি থেকে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করা, উচ্চ শব্দের সাইলেন্সার পরিহার করা এবং ট্রাফিক আইন মেনে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে মোটরসাইকেল চালানোর আহ্বান জানানো হয়।


জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক বাইকার র‍্যালিতে অংশ নেন। এ কর্মসূচির মাধ্যমে গাজীপুরকে শব্দদূষণমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির বার্তা দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা