| বঙ্গাব্দ
ad728
ad728

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 20-03-2026 ইং
  • 267 বার পঠিত
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
ছবির ক্যাপশন: ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক: সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আজ ঈদ উদযাপন করছে।

সৌদি আরব কর্তৃপক্ষ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দিলে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পবিত্র ঈদ উপলক্ষে মুসল্লিদের ঢল নামবে মসজিদুল হারাম ও মসজিদে নববী প্রাঙ্গণে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন-এর বিভিন্ন মসজিদে ঈদের জামাতের ব্যাপক আয়োজন করা হয়েছে।

তবে আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তাজনিত কারণে ইরানসহ কয়েকটি দেশে খোলা ঈদগাহে নামাজের জামাত সীমিত বা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যের বাইরে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশেও আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

অন্যদিকে, এশিয়ার অনেক দেশ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ায় শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, লিবিয়া ও মরক্কোসহ এশিয়া ও আফ্রিকার আরও কয়েকটি দেশ।

পবিত্র এই উৎসবকে ঘিরে মুসলিম বিশ্বে বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদ উপলক্ষে মসজিদে জামাতে নামাজ আদায়, আত্মীয়-স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দান-সদকার মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা